এক জেলায় কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

 আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। তবে ৬৪ জেলার মধ্যে ২৬টির সবকটি আসনে প্রার্থী দেওয়া হলেও ৩৮টি জেলায় ৬৩ আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এর মধ্যে একটি জেলায় কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

Comments

Popular posts from this blog

ফেসবুক প্লাটফর্ম এ সফলতা

নতুন চমক ধানের শীষে বাদ পড়লেন হেভীওয়েট নেতারা